সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বরিশালে মৃৎশিল্পীদের সম্মাননা প্রদান

বরিশালে মৃৎশিল্পীদের সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক.
১৩ তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান বরিশাল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আজ মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল দশটায় অনুষ্ঠিত হবে। সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি ভার্চুয়ালে ঐতিহ্যবাহী এ অনুষ্ঠানের শুভ উদ্বোধণ করবেন।
মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানের আহবায়ক সুশান্ত ঘোষ জানান, উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত হবেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ ও শিল্পাচার্য জয়নুল আবেদীনের পুত্র শিল্পানুরাগী প্রকৌশলী ময়নুল আবেদীন। অনুষ্ঠানস্থলে বিশেষ অতিথি হিসেবে বরিশালের জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার এ বছর ১৫ জন মৃৎশিল্পীকে সম্মাননা ও সহায়তা প্রদান করবেন। সম্মাননাপ্রাপ্ত মৃৎশিল্পীদের প্রত্যেককে নগদ অর্থ, ক্রেস্ট, উত্তরীয় এবং বস্ত্র প্রদানসহ অংশগ্রহনকারী প্রত্যেককে নগদ অর্থ ও বস্ত্র প্রদান করা হবে।
এবছর আজীবন ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের জয়দেব পাল ও মাদারীপুর জেলার ডাসার উপজেলার শশীকর গ্রামের উমা রানী বিশ্বাস। অন্যান্য ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন বাকেরগঞ্জের শোভা রানী পাল ও রুপক পাল, রাজশাহীর সুশান্ত কুমার পাল, ঝালকাঠীর তুলশী রানী পাল ও তপন কুমার পাল, পটুয়াখালীর কানাই চন্দ্র পাল, টাঙ্গাইলের শোভা রানী পাল, পিরোজপুরের বিনোদ পাল ও শেখর পাল, রাজবাড়ির নিতাই পাল ও অসীম পাল, ফরিদপুরের রণজিৎ পাল এবং নওগাঁর বিশ্বনাথ পাল। এছাড়া আগৈলঝারার গৈলা গ্রামের মৃৎশিল্পী জয়দেব পালের ছেলে সুজন পাল রোবট আবিস্কার করায় তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com