সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল চারটায় স্বাস্থ্য পরীক্ষা করাতে এভারকেয়ার হাসপাতালে যান তিনি। এরপর চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

এভারকেয়ার হাসপাতালের মেডিকেল সার্ভিসেসের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আরিফ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এর আগে খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছিলেন, বেশ কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছেন বিএনপি চেয়ারপারসন। শরীরে তাপমাত্রাও আছে কিছুটা। সেজন্য মেডিকেল টিমের চেকআপের জন্য ম্যাডামকে বিকেল ৩টায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড তার সব কিছু পর্যালোচনা করবেন। বোর্ড তাকে দেখবে, এরপর জানানো হবে ম্যাডামের সর্বশেষ অবস্থা।

এর আগে ২৭ এপ্রিল তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় বেশ কিছুদিন চিকিৎসার পর অনেকটা সুস্থ হয়ে বাড়ি ফিরেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com