বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
চট্টগ্রামে মা ও দুই শিশুসন্তানের ঝুলন্ত লাশ

চট্টগ্রামে মা ও দুই শিশুসন্তানের ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে এক নারী ও তার দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

নিহতরা হলেন—সুমিতা খানম (৩০), তার মেয়ে মুন (৭) ও আড়াই বছর বয়সী ছেলে শান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুমিতা খানমের স্বামী সোহেল রানাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পাঁচলাইশ সার্কেলের সহকারী পুলিশ কমিশনার শহীদুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে মোহাম্মদপুর এলাকার ইসমাইল কলোনীর ওই বাসা আসি। এরপর ভেতর থেকে দরজা বন্ধ পাওয়া যায়। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখি, ফ্যানের সঙ্গে মা ও ছেলের লাশ ঝুলছে। আর ঘরের মধ্যে মেয়ের লাশ পড়ে আছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনাস্থলে পুলিশ, সিআইডির ক্রাইম সিন ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা আছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানান শহীদুল ইসলাম।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com