শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম :
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার
একদিনে আরও ২০১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

একদিনে আরও ২০১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০১ জন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রান্তদের অধিকাংশই ঢাকার বাসিন্দা।

রোববার (১৭ অক্টোবর) ডেঙ্গু বিষয়ক নিয়মিত পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য দেয়।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, নতুন আক্রান্তদের মধ্যে ১৪০ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ৬১ জন ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এতে আরও বলা হয়েছে, বর্তমানে সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৮৪৪ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৫১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৯৩ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ রোববার (১৭ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন ২১ হাজার ৪০২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ হাজার ৪৭৫ জন রোগী। ডেঙ্গুতে এ পর্যন্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com