সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

পুকুরে মিলল বাবা-মা ও মেয়ের লাশ

পুকুরে মিলল বাবা-মা ও মেয়ের লাশ

নিজস্ব প্রতিবেদক: খুলনার কয়রায় মা-বাবা ও সন্তানকে কুপিয়ে হত্যা করে লাশ পুকুরে ভাসিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- মো. হাবিবুর রহমান (৪০), তার স্ত্রী বিউটি খাতুন (৩০) ও তাদের একমাত্র মেয়ে টুনি (১১)।

মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে স্থানীয়রা লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ তথ্য নিশ্চিত করে কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘কয়রা উপজেলার বামিয়া গ্রামে তিন জনকে হত‌্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কী কারণে কারা তাদের হত্যা করেছে, সে বিষয়ে এখনো কোনো তথ‌্য পাওয়া যায়নি।’

হাবিবুর রহমানের প্রতিবেশী মো. আহসান হাবিব জানান, দিনমজুর হাবিবুর রহমান সোমবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু রাতের কোনো এক সময় হয়তো অস্ত্রধারীরা তাদের হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com