বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
টাঙ্গাইলের এক বাড়িতে ২ নারীসহ ‍তিনজনের লাশ

টাঙ্গাইলের এক বাড়িতে ২ নারীসহ ‍তিনজনের লাশ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাশতলা গ্রামের একটি বাড়ি থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় মরদেহগুলো উদ্ধার করা হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করছেন। নিহতরা হলেন- সুমি (২৫), জমেলা (৬৫) এবং অপরিচিত একজন। তার পরিচয় এখনো জানা যায়নি। এই ঘটনায় একজনকে আহত অবস্থায়ও উদ্ধার করা হয়েছে। আহতের নাম শাফি (৫)। সে নিহত সুমির ছেলে। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন জানান, বসতঘর থেকে শাশুড়ি, ছেলের বউ ও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচ বছরের এক শিশুকেও আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com