বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
নরসিংদীতে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ৩

নরসিংদীতে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: নরসিংদী সদর উপজেলায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ৩০ জন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোর ৫টার দিকে ইউনিয়নের নেকজানপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-একই গ্রামের আশরাফুল, আমির হোসেন ও খুসু বেগম। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা যায়, নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

আলোকবালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিপু বিষয়টি নিশ্চিত করেছেন।

নরসিংদী সদর ফাঁড়ির ইনচার্জ তানভীর আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল উপস্থিত আছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com