বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
মুগদায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ মা-শিশুর মৃত্যু

মুগদায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ মা-শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদায় গ্যাস লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- প্রিয়াঙ্কা (৩০) ও তার শিশু সন্তান অরূপ (৫)।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন।

তিনি বলেন, দগ্ধ চারজনকে সকাল ৯ টার দিকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন প্রিয়াঙ্কা ও তার পাঁচ বছরের ছেলে অরূপ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা গেছে।

জানা যায়, সোমবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে শিশু অরূপ এবং মধ্যরাত ৩টার দিকে মা প্রিয়াঙ্কা মারা গেছেন। প্রিয়াঙ্কার শরীরের ৭২ শতাংশ ও তার ছেলের শরীরে ৬৭ শতাংশ দগ্ধ ছিল। চিকিৎসাধীন রয়েছেন প্রিয়াঙ্কার মা শেফালী (৫৫) ও প্রিয়াঙ্কার স্বামী সুধাংশু (৩৬)। তাদের অবস্থাও আশঙ্কাজনক। শেফালীর শরীরের ৩৫ শতাংশ ও সুধাংশুর শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মুগদা এলাকা থেকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে দগ্ধ চারজনকে আনা হয়েছে। তাদের মধ্যে দুজন মারা গেছেন। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মুগদার মাদবর গলি এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com