বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
এবার পান্থপথে ময়লার গাড়ির ধাক্কায় নিহত ১

এবার পান্থপথে ময়লার গাড়ির ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: এবার রাজধানীর পান্থপথে ময়লার গাড়ির ধাক্কায় একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করার চেষ্টা করছে। কলাবাগান থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত ব্যক্তি মোটরসাইকেল থেকে নামছিলেন। এ সময় দ্রুতগতির একটি ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। সিটি করপোরেশনের ওই ময়লার গাড়ির ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। লাশ দীর্ঘ সময় ধরে ঘটনাস্থলে পড়ে ছিল বলে জানা গেছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র জানান, সিটি করপোরেশনের গাড়ির চাপায় একজন মারা গেছেন। এ নিয়ে তদন্ত চলছে।

এর আগে গতকাল বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীর গুলিস্তান এলাকায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হয়। এ নিয়ে আজ দিনভর আন্দোলন চলে রাজধানীতে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com