শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ডিএনসিসির গাড়ির ধাক্কায় মৃত্যু : চালক গ্রেফতার

ডিএনসিসির গাড়ির ধাক্কায় মৃত্যু : চালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবির নামে এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় ঘাতক গাড়িটির চালককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। প্রাথমিকভাবে তার নাম জানানো হয়নি।

শুক্রবার (২৬ নভেম্বর) রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পান্থপথে ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহসান কবির নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় ঘাতক গাড়িচালককে আটক করা হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পান্থপথে বসুন্ধরা সিটির সামনে ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় প্রথম আলোর সাবেক কর্মী আহসান কবির খান নিহত হন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com