শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
‘গোপনে’ বিমানবন্দর ছাড়লেন ডা. মুরাদ

‘গোপনে’ বিমানবন্দর ছাড়লেন ডা. মুরাদ

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের ফাঁকি দিয়ে অন্য গেট দিয়ে বিমানবন্দর ছেড়েছেন ডা. মুরাদ। আন্তর্জাতিক টার্মিনাল ব্যবহার না করে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে চুপিসারে বিমানবন্দর ত্যাগ করেছেন তিনি।

তবে এর আগে তিনি সিআইপি গেট ব্যবহার করতেন। তাই বিকেল থেকে ওই গেটে অবস্থান করছিলেন সাংবাদিকরা। রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ডা. মুরাদ বিমানবন্দর ছাড়েন বলে জানিয়েছেন একজন ইমিগ্রেশন কর্মকর্তা।

এর আগে, রবিবার বিকেল ৫টার দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। এর পরই তাকে ইমিগ্রেশন কর্মকর্তার দপ্তরে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশের বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, বিমানবন্দরে পৌঁছার পর তার সঙ্গে কথা বলেছেন ইমিগ্রেশন ও স্বাস্থ্য কর্মকর্তারা।

সূত্র জানায়, কানাডায় প্রবেশে ব্যর্থ হওয়ার পর দুবাইয়ের ভিসা পাওয়ার চেষ্টা করছিলেন ডা. মুরাদ। কিন্তু সেই চেষ্টায়ও ব্যর্থ তিনি। দুবাইয়ের ভিসা পাওয়ার সম্ভাবনা নেই তার। শেষমেশ আজই (রবিবার) দেশে ফেরার সিদ্ধান্ত নেন মুরাদ।

এর আগে, ডা. মুরাদ গত ৭ ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ৯ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশে তিনি কূটনৈতিক পাসপোর্টে ঢাকা ত্যাগ করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com