বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
রূপনগর থানার এএসআই সুব্রত ফেনসিডিলসহ আটক

রূপনগর থানার এএসআই সুব্রত ফেনসিডিলসহ আটক

স্টাফ করোসপন্ডেন্ট, রুবেল হোসেন: রাজধানীর রূপনগর থানার এএসআই সুব্রত সরকারকে ৯৯ বোতল ফেনসিডিলসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

কুমিল্লা থেকে ফেনসিডিল নিয়ে ঢাকা আসার সময় তাকে সোমবার ১৩ ডিসেম্বর আটক করে র‍্যাব। আটকের সময় তার হেফাজত থেকে ৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালী থানায় মামলা রুজু করা হয়। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালী থানা পুলিশ।

মিরপুর বিভাগের পল্লবী জোনের এডিসি আরিফুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আমরা এখনও বিস্তারিত কিছু জানি না। তবে তিনি কুমিল্লায় আটক হয়েছেন। তবে তিনি নিশ্চিত করেন, সোমবার থেকে এএসআই সুব্রত গরহাজির (অনুপস্থিত) ছিল।

কুমিল্লা কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) কমল ধর জানান, এএসআই সুব্রতকে ৯৯ বোতল ফেনসিডিলসহ ১৩ ডিসেম্বর আটক করে রাতেই র‍্যাব বাদী হয়ে মামলা দেয়। তার সাথে আরেকজন আসামীকেও আটক করা হয়েছে। মঙ্গলবার ১৪ ডিসেম্বর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, এএসআই সুব্রত দীর্ঘদিন ধরে ডিএমপি’র মিরপুর বিভাগে কর্মরত রয়েছেন। তিনি রূপনগর থানায় এসআই মাসুদের সহযোগী হিসেবে কাজ করতেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com