বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশের জনগণ পছন্দ করেনি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশের জনগণ পছন্দ করেনি

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র র‍্যাবকে নিয়ে যে নিষেধজ্ঞা দিয়েছে, সেটা বাংলাদেশের জনগণ পছন্দ করেনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেনকে সেটা বলেছি।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেনের সঙ্গে টেলিফোন আলাপের বিষয়ে ড. মোমেন জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিজয়ের ৫০ বছর পূর্তিতে অভিনন্দন জানান। তবে তারা যে র‍্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা দেশবাসী গ্রহণ করেনি, এটা জানিয়েছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com