শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ওবায়দুল কাদের সুস্থ, অপেক্ষা বাসায় ফেরার

ওবায়দুল কাদের সুস্থ, অপেক্ষা বাসায় ফেরার

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে ওবায়দুল কাদেরের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ অভিমত দেন তার চিকিৎসায় গঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১০ সদস্যের মেডিকেল বোর্ড।

বোর্ড প্রধান ও বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ওবায়দুল কাদের প্রায় পুরোপুরি সুস্থ আছেন। রক্তচাপ, অক্সিজেন সার্কুলেশন সবকিছু স্বাভাবিক। এবার তার বাসায় ফেরার অপেক্ষা। আশা করছি দু-একদিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন।

তিনি বলেন, শুরুতে যখন তিনি (ওবায়দুল কাদের) হাসপাতালে এসেছিলেন, তখন তার বুকে একটু ব্যথা ছিল, ডায়াবেটিস একটু বেশি ছিল, হার্টে একটু সমস্যা ছিল। সবকিছু এখন স্বাভাবিক রয়েছে। খুব দ্রুতই তিনি বাসায় ফিরবেন, আমরা সবাই ওনার জন্য দোয়া করি।

হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। এর পরই তার চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে বিএসএমএমইউ।

৬৯ বছর বয়সী ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন। ২০১৯ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। ওই সময় সিঙ্গাপুরে থেকে বেশ কিছুদিন চিকিৎসাও নেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com