বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
সড়ক ডিভাইডার ভেঙে মাইক্রোবাসের ওপর এনার বাস

সড়ক ডিভাইডার ভেঙে মাইক্রোবাসের ওপর এনার বাস

নিজস্ব প্রতিবেদক: ঢাকার খিলক্ষেতে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে পাশের লেনের মাইক্রোবাসের ওপর উঠে গেছে এনা পরিবহনের একটি বাস। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দর সড়কের লা মেরিডিয়ান হোটেলের পাশে এই দুর্ঘটনা ঘটে।

ট্রাফিক বিমানবন্দর জোনের সহকারী কমিশনার (এসি) সাইফুল মালিক বলেন, সকাল ৯টার দিকে এনা পরিবহনের একটি বাস মহাখালী বাস টার্মিনাল ছেড়ে সিলেটের উদ্দেশে যাচ্ছিল। আর মাইক্রোবাসটি উত্তরা থেকে আসছিল। হঠাৎ বাসটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপর তুলে দেয়।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সাবরিনা রহমান বলেন, এ দুর্ঘটনায় মাইক্রোবাসচালক আহত হন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণে বারবার সংবাদ শিরোনাম হচ্ছে এনা পরিবহন। অভিযোগ রয়েছে, সবচেয়ে বেশি গতিতে চলে এনা পরিবহনের বাস। যাত্রীদের দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে দেওয়ার নামে ওভারটেকিং করে এনার বাসগুলো রীতিমতো গতির প্রতিযোগিতায় নামে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com