বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
সিরাজগঞ্জে অটোভ্যানকে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৪

সিরাজগঞ্জে অটোভ্যানকে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল-বনপাড়া সড়কের গোঁজা ব্রিজের কাছে ন্যাশনাল ট্রাভেলসের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক পুলিশ পরিদর্শকসহ ৪ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত পুলিশ পরিদর্শক সতেন্দ্র নাথ প্রামানিক (৫৪) ও পাবনার চাটমোহর উপজেলার কুমারপাড়া আব্দুল হামিদের স্ত্রী সফুরা বেগম (৬২)।

ঘটনাস্থলে থাকা হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আব্দুলাহিল বাকী জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী বাসটি ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় একটি অটোভ্যান তার নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই বাসের ৩ যাত্রী এবং অটোভ্যানের এক নারী মিলে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ বিভিন্নি হাসপাতালে পাঠানো হয়েছে। নিহততের মৃতদেহ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।

দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি ঘটনাস্থলে রয়েছে। সেটি উদ্ধারে কাজ চলছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com