শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষ: নিহত বেড়ে ৪

কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষ: নিহত বেড়ে ৪

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে বিআরটিসি পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে হয়েছে ৪। নিহতরা হলেন- লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫), স্ত্রী পারুল বেগম (৪০), শাশুড়ি গোলাপ নাহার (৭০) ও মেয়ে জান্নাত আক্তার (১)। বিষয়টি নিশ্চিত করেন নিহত বাহারের ভাতিজা মীর হোসেন।

মীর হোসেন জানান, ফেনীতে বাহারের চাচা শ্বশুরের জানাযায় যাওয়ার পথে বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে বাহার ও তার শাশুড়ি গোলাপ নাহার মারা যান। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার স্ত্রী পারুল বেগম ও মেয়ে জান্নাতুল মাওয়া মারা যান। এসময় গুরুতর আহত হন সিএনজিচালিত অটোরিকশার চালক।

ঘটনাটি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে পুলিশের লালমাই ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহত ও নিহতদের উদ্ধার করা হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটারিকশা উদ্ধার করেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com