ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

আর এইচ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

আর এইচ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গ্রীন রোডের আর এইচ টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুনটি নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে ১৪ তলা বিশিষ্ট ভবনটির পঞ্চম তলায় আগুনের সূত্রপাত ঘটে। এতে গ্রীন রোড-ফার্মগেট সড়ক কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও এর ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এদিন বেলা ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিল খালেদ।

তিনি বলেছেন, শুক্রবার সকাল সাড়ে ১০টায় গ্রীন রোডের আর এইচ টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর দ্রুতই ঘটনাস্থলে গিয়ে আমাদের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

দমকল বাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের খবর এখন পর্যন্ত আমরা পাইনি।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আর এইচ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২২

featured Image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গ্রীন রোডের আর এইচ টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুনটি নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে ১৪ তলা বিশিষ্ট ভবনটির পঞ্চম তলায় আগুনের সূত্রপাত ঘটে। এতে গ্রীন রোড-ফার্মগেট সড়ক কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও এর ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এদিন বেলা ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিল খালেদ।

তিনি বলেছেন, শুক্রবার সকাল সাড়ে ১০টায় গ্রীন রোডের আর এইচ টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর দ্রুতই ঘটনাস্থলে গিয়ে আমাদের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

দমকল বাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের খবর এখন পর্যন্ত আমরা পাইনি।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত