ঢাকা    বুধবার, ১৭ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে

অঞ্জলি দত্ত: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়েছে গত ৩০ ডিসেম্বর। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। সেই লক্ষে মঙ্গলবার (১১ জানুয়ারি) দেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা বৈঠকে বসছেন বলে জানা গেছে।

এ বছর করোনা সংক্রমণের কারণে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস না হওয়ায় বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি পত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা শুরু হয়েছিল গত ২ ডিসেম্বর। সেদিন শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে।

ফল প্রকাশের তারিখ সম্পর্কে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তৈরির কাজ শুরু করা হচ্ছে। নতুন পদ্ধতিতে এ বছরের পরীক্ষা হওয়ায় ফল প্রকাশের জন্য একটি নীতিমালা প্রণয়ন করতে হবে। সেজন্য আজ দেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা বৈঠক করে এসব বিষয়ে প্রস্তাবনা তৈরি করবে। বেলা ১১টায় এই বৈঠক শুরু হতে পারে।

অন্য দিকে, ফল প্রকাশের প্রস্তুতির বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ জানান, ৩০ দিনের মধ্যে যাতে ফল প্রকাশ করা যায় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। আশা করা যাচ্ছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা যাবে।

এইচএসসি পরীক্ষার্থীদের তিনটি বিষয়ের পরীক্ষা হলেও তাদের পত্র কিন্তু ছয়টি। এ কারণে কিছুটা সময় লাগতে পারে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২১ শিক্ষাবর্ষে ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৯৯ হাজারের বেশি শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে শুধু এইচএসসি পরীক্ষা দিয়েছে ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন শিক্ষার্থী। মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিয়েছে এক লাখ ১৩ হাজার ১৪৪ জন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম ও ভোকেশনাল পরীক্ষা দিয়েছে এক লাখ ৪৮ হাজার ৫২৯ জন।

ভিশন বাংলা ২৪

বুধবার, ১৭ জুন ২০২৬

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২২

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত