শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
আজ রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে আওয়ামী লীগ

আজ রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ বিকাল ৪টায় সংলাপে অংশ নিতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মাসব্যাপী সংলাপ প্রক্রিয়ার সমাপ্তি ঘটতে যাচ্ছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবেন।

এ সময় দলীয় প্রধানের সঙ্গে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এবং আব্দুর রহমান।

এর আগে ২০১৭ সালের ১১ জানুয়ারি ইসি গঠনে রাষ্ট্রপতির ডাকা সংলাপে অংশ নেয় আওয়ামী লীগ। সেবার দলের সভাপতি শেখ হাসিনাসহ ১৯ নেতা সংলাপে অংশ নেন। ওই সংলাপে আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে চার দফা প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে জাতীয় নির্বাচনে ই-ভোটিং চালু ও ইসি গঠনে আইন প্রণয়নের কথা ছিল। তবে নির্বাচনে ই-ভোটিং চালু হলেও গত পাঁচ বছর রাষ্ট্রক্ষমতায় থাকলেও এ আইন প্রণয়ন হয়নি।

আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে। নতুন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত ২০ ডিসেম্বর শুরু হওয়া সংলাপে ৩২টি দলকে আমন্ত্রণ জানানো হয়।

এদের মধ্যে এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রি দল (বাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দলসহ (জেএসডি) সাতটি রাজনৈতিক দল এবারের সংলাপ বর্জন করেছে। এবারের সংলাপে অংশ নেওয়া বেশিরভাগ রাজনৈতিক দলই ইসি গঠনে সংবিধানের নির্দেশনা অনুযায়ী আইন ও বিধিবিধান প্রণয়নের দাবি জানিয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com