বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী জেলা হাসপাতালে ডিবির ঝটিকা অভিযান: দালাল চক্রের ৪ সদস্য আটক, কারাদণ্ড ও জরিমানা শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে পিরোজপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঈদে উপচে পড়া ভিড়ে মুখর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক বগুড়ায়‘সাংবাদিকতার একাল-সেকাল’ শীর্ষক আলোচনা সভা ২০ বছরের প্রবাস সংগ্রাম—আজ কোটিপতি, তবু হৃদয় জুড়ে মানুষের জন্য ভালোবাসা পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন
ঢাকায় বাসের ধাক্কায় নিভল এক পরিবারের তিন প্রাণ

ঢাকায় বাসের ধাক্কায় নিভল এক পরিবারের তিন প্রাণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। শুক্রবার (২১ জানুয়ারি) সকালে যাত্রাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

নিহতরা হলেন- আব্দুর রহমান (৬৫), মেয়ে শারমিন (৩৮), তার স্বামী রিয়াজুল (৪৮)। আহত তাদের মেয়ে মিষ্টি (১১)।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ তিনটি হাসপাতাল মর্গে রয়েছে। নিহত আব্দুর রহমানের ছেলে তানভীর আহমেদ ও তার বন্ধু মো. শাহিন জানান, তার মা মহাখালী ক্যান্সার হসপিটালে ভর্তি এবং তার অবস্থাও গুরুতর। মা’কে দেখতে গ্রামের বাড়ি বরিশাল উজিরপুর থেকে বাবা, বোন, ভগ্নিপতি, ও তাদের এক সন্তান ঢাকায় আসেন। ভোরে সদরঘাট নেমে আমার (ছেলে) বাসায় মাতুয়াইলে আসার পথে যাত্রাবাড়ীতে সড়কে দুর্ঘটনার শিকার হন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

আহত শিশু মিষ্টি চিকিৎসাধীন। ছেলে তানভীর ঢাকার মাতুয়াইলে ব্যবসা করেন এবং সেখানেই বসবাস করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com