মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন-ভটভটির সংঘর্ষ, নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন-ভটভটির সংঘর্ষ, নিহত ৩

সারাদেশ ডেস্ক:  চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের সাথে ইঞ্জিনচালিত ভটভটির (স্থানীয় যান) সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার আলীনগর হাজীর মোড়ে এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল ট্রেনটি। এ সময় হাজীর মোড় এলাকায় পৌঁছালে একটি মাছভর্তি ভটভটির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com