বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
ভোলায় ৬ বছরের শিশুকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ আটক

ভোলায় ৬ বছরের শিশুকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ আটক

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাশন উপজেলায় ৬ বছর বয়সের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আজ শুক্রবার (২৮ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার ওই শিশুর নানী বাদী হয়ে চরফ্যাশন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার আলোকে একই দিন বিকেলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ওই শিশুটি ঘুম থেকে উঠে মক্তবে যাওয়ার সময় প্রতিবেশী ওই ব্যক্তি শিশুটিকে জোরপূর্বক একটি পরিত্যক্ত সুপারি বাগানে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটি বাড়ি এসে বিষয়টি তার নানীকে জানায়। এ ঘটনায় শিশুটির নানী বাদী হয়ে তাকে আসামি করে চরফ্যাশন থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা বলেন, ভিকটিমের পরিবারের দায়ের করা মামলায় অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিকভাবে শিশুটির শরীরে ধর্ষণের আলামত মিলেছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com