শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
২০ জনের প্রাথমিক তালিকা করেছে সার্চ কমিটি

২০ জনের প্রাথমিক তালিকা করেছে সার্চ কমিটি

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার খুঁজে বের করতে পঞ্চম বৈঠকে শেষে ২০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। ১০ জনের নাম চূড়ান্ত করতে আগামীকাল পরবর্তী বৈঠকে বসবে সার্চ কমিটি।

 

আজ শনিবার সার্চ কমিটির বৈঠক শেষে শনিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামশুল আরেফিন।

 

সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, বৈঠক শেষে আমরা প্রাথমিকভাবে ২০ জনের নামের একটি তালিকা করেছি। এই তালিকা থেকে আগামী দিনে আরও দু-একটি বৈঠক শেষে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে।

 

আগামীকাল বিকেলে তালিকা চূড়ান্ত করতে আরেকটি বৈঠক হবে বলেও জানান তিনি। ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করে কমিটি রাষ্ট্রপতির কাছে পাঠাবে।

 

বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকটি শুরু হয়।

 

বৈঠকে সভাপতিত্ব করেন সার্চ কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এতে উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

 

বৈঠক শেষে সিদ্ধান্তগুলো নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।

যে ২০ জনের প্রাথমিক তালিকা করা হয়েছে, সেগুলো প্রকাশ করা হবে কি না জানতে চাইলে তিনি আগামী বৈঠকের জন্য অপেক্ষা করতে বলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com