বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
বান্দরবানে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৪

বান্দরবানে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে ৪ জন নিহতের কথা জানিয়েছে পুলিশ। রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের কালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রুমা-রোয়াংছড়ি সীমানায় মরদেহগুলো পাওয়া গেছে।

শনিবার (৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটলেও আজ রবিবার বেলা ১১টার দিকে রোয়াংছড়ির মংবাতং এলাকার সাঙ্গু নদীর তীর থেকে চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বান্দরবানের রুমার পাইন্দু ইউনিয়নে দুই পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। কিন্তু আজ সকালে রোয়াংছড়ির সাঙ্গু নদীর পাড়ে চারজনের মরদেহ পড়ে আছে বলে খবর পাই। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে রোয়াংছড়ির তালুকদারপাড়ার কাছে আঞ্চলিক সংগঠন জেএসএস মূল দলের নেতা অনুমংকে হত্যা করে লাশ নিয়ে যায় আরেক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনায় জেএসএস মূল দলের সন্ত্রাসীরা রাতে রুমার পাইন্দু এলাকায় অন্য দলের ওপর গুলি চালায়। তাদের লাশ নৌকায় করে এনে রোয়াংছড়ির মংবাতং পাড়ায় সাঙ্গু নদীর পাড়ে ফেলে যায়। রবিবার বেলা ১১টার সময় তাদের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com