শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে টাইগ্রেসদের প্রথম জয়

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে টাইগ্রেসদের প্রথম জয়

ক্রীড়া ডেস্ক: প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যদিও প্রথম দুটি ম্যাচে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজিত হয় তারা। এরপর ছয়দিন বিরতি শেষে আজ সোমবার (১৪ মার্চ) নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে টাইগ্রেসরা। আর এই ম্যাচেই নিজেদের প্রথম জয় ছিনিয়ে নিয়েছে নিগার সুলতানার দল।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বিসমাহ মারুফ। টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট খুয়িয়ে ২৩৪ রানের সংগ্রহ দাঁড় করায় টাইগ্রেসরা। যা ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ। যেখানে সর্বোচ্চ ৭১ রান করেছেন ওয়ানডাউনে নামা ফারজানা হক। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা ৪৬, শারমিন আক্তার ৪৪ ও শামিমা সুলতানা ১৭ ও রুমানা আহমেদ ১৬ রান করে মাঠ ছাড়েন।

পাকিস্তানি বোলারদের মধ্যে নাসরা সান্ধু তিনটি এবং ফাতিমা সানা, নিধা দার ও ওমাইমা সোহাইল একটি করে উইকেট নিয়েছেন। জবাবে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত খেলতে শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার নাহিদা খান এবং সিদরা আমিন।

ম্যাচে এদের দুজনের জুটি থেকে এসেছে ৯১ রান। আউট হওয়ার আগে নাহিদা করেছিলেন ৪৩ রান। অপর ওপেনার রান আউট হওয়ার আগে তুলেছিলেন ১০৪ রান। পরে বিসমাহ মারুফ করেন ৩১ রান। যা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি আর জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি পাক ক্রিকেটাররা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com