শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
কাল হরতালে গাড়ি চালানোর ঘোষণা মালিক সমিতির

কাল হরতালে গাড়ি চালানোর ঘোষণা মালিক সমিতির

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল সোমবারের (২৮ মার্চ) হরতালে বাস-মিনিবাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার (২৬ মার্চ) রাতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

দ্রব্যমূল্যের ‘লাগামহীন ঊর্ধ্বগতির’ প্রতিবাদে সোমবার সারাদেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাম গণতান্ত্রিক জোটের ডাকা সোমবারের হরতালের ব্যাপারে আলোচনা জন্য শনিবার বিকালে ঢাকার পরিবহন মালিক-শ্রমিকদের এক যৌথ সভা ডাকা হয়। সভায় সায়েদাবাদ, মহাখালী এবং ফুলবাড়িয়া বাস টার্মিনালের মালিক-শ্রমিক নেতাসহ ঢাকার প্রায় সব পরিবহন কোম্পানি এবং রুট মালিক সমিতির নেতা এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী উপস্থিত ছিলেন।

হরতালকে ‘অযৌক্তিক’ আখ্যায়িত করে গাড়ি চলাচল যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে মালিক সমিতি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com