ঢাকা    শুক্রবার, ১৯ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

ঝিকরগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, চালক নিহত 

রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছার বাঁকড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ফয়সাল মাহমুদ (২৯) নামের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রুবেল আহম্মেদ (২৫)  নামের আরো একজন। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে উপজেলার বাঁকড়া-মাঠশিয়া সড়কের নগরের মাদ্রাসা মোড়  এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল মাহমুদ বাগেরহাট জেলার মুক্তার হোসেনের ছেলে।বর্তমানে সে তার মায়ের কাছে বড়পোদাউলিয়া গ্রামে থাকতো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাঁকড়া থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন ফয়সাল ও রুবেল। তাদের বহনকারী মোটরসাইকেলেটি বাঁকড়া - মাঠশিয়া সড়কের নগরের মাদ্রাসার মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি একটি মেহগনি গাছের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে থাকে। এতে গুরুতর আহত হন তারা। পরে তাদেরকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়  উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে আহতদেরকে উদ্ধার করে রাতেই হাসপাতালে পাঠানো হয়।রাত ৩ টায় কর্মরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষনা করে। আহত রুবেলের অবস্থা গুরুতর বলে তিনি জানান।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ১৯ জুন ২০২৬

ঝিকরগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, চালক নিহত 

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২২

featured Image
রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছার বাঁকড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ফয়সাল মাহমুদ (২৯) নামের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রুবেল আহম্মেদ (২৫)  নামের আরো একজন। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে উপজেলার বাঁকড়া-মাঠশিয়া সড়কের নগরের মাদ্রাসা মোড়  এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল মাহমুদ বাগেরহাট জেলার মুক্তার হোসেনের ছেলে।বর্তমানে সে তার মায়ের কাছে বড়পোদাউলিয়া গ্রামে থাকতো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাঁকড়া থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন ফয়সাল ও রুবেল। তাদের বহনকারী মোটরসাইকেলেটি বাঁকড়া - মাঠশিয়া সড়কের নগরের মাদ্রাসার মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি একটি মেহগনি গাছের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে থাকে। এতে গুরুতর আহত হন তারা। পরে তাদেরকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়  উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে আহতদেরকে উদ্ধার করে রাতেই হাসপাতালে পাঠানো হয়।রাত ৩ টায় কর্মরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষনা করে। আহত রুবেলের অবস্থা গুরুতর বলে তিনি জানান।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত