শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
আস্থার সংকট কাটিয়ে নির্বাচন করতে চাই : সিইসি

আস্থার সংকট কাটিয়ে নির্বাচন করতে চাই : সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আস্থার সংকট কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে আপনাদের সঙ্গে সংলাপের আয়োজন করা হয়েছে। আমরা সব কিছুর ঊর্ধ্বে থেকে আস্থার সংকট কাটিয়ে নির্বাচন করতে চাই।

সোমবার (১৮ এপ্রিল) রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বেলা ১১ টায় ইসির চতুর্থ সংলাপ শুরু হয়। বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহীসহ জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পরই অংশীজনদের সঙ্গে সংলাপ করছি। এরই ধারাবাহিকতায় আপনাদের মতামত ও মূল্যবান কথা শুনবো। আমরা আপনাদের মতামত নোট করে পর্যালোচনা করবো। সংলাপের মতামত নিয়েই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ করা হবে।

আজকের সংলাপে উপস্থিত হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, চ্যানেল আইয়ের হেড অব নিউজ ও পরিচালক শাইখ সিরাজ, চ্যানেল নাইনের চেয়ারম্যান ও এমডি এনায়েতুর রহমান, গ্লোবাল টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান, মাছরাঙ্গা টেলিভিশনের হেড অফ নিউজ রেজানুল হক রাজা, বাংলা ট্রিবিউনের বার্তাপ্রধান মাসুদ কামাল, একুশে টিভির হেড অব নিউজ রাশেদ চৌধুরী, বৈশাখী টিভির হেড অব নিউজ অশোক চৌধুরী, এনটিভির বার্তাপ্রধান জহিরুল আলম, এটিএন বাংলার হেড অব নিউজ জ. ই মামুন, এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা, বাংলাভিশনের হেড অব নিউজ ড. আব্দুল হাই সিদ্দিক, মাই টিভির হেড অব নিউজ শেখ নাজমুল হক সৈকত, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের, ইনডিপেনডেন্ট টেলিভিশনের চিফ নিউজ এডিটর আশিষ সৈকত, একাত্তর টিভির প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক তালাত মামুন, দেশ টিভির চিফ নিউজ এডিটর বোরহানুল হক সম্রাট, এশিয়ান টিভির হেড অব নিউজ মানস ঘোষ, যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ, নিউজ টোয়েন্টিফোরের চিফ নিউজ এডিটর রাহুল রাহা ও ডিবিসি নিউজের সিইও মঞ্জুরুল ইসলাম।

এর আগে শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে তিন দফায় বৈঠক করে ইসি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com