রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ আবারো বাড়ল জ্বালানি তেলের দাম ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডব চালাতে পারে যেসব অঞ্চলে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলকে নিয়ে নতুন হুঁশিয়ারি ইরানের নরসিংদী হাজীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা বাড়ী নির্মাণ করে জমি দখল বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীতে অপারেশন থিয়েটারে গর্ভবতী নারীর সঙ্গে চিকিৎসকের অশালীন আচরণ: প্রতিবাদে নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
দেশ ও জাতির কল্যানে আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশ ও জাতির কল্যানে আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় গৈলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দেশ ও জাতির অগ্রগতি কামনা দোয়া ও ইফতার  মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার নগরবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ইফতার পূর্ব দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতার ভাগ্নে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ- এমপি’র সু-স্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, যুবলীগ নেতা ও ছাত্রলীগ সাবেক সভাপতি কামরুজ্জামান আজাদ সেরনিয়াবাত,উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইক, গৈলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক হানিফ সরদার, উপজেলা শ্রমীক লীগ সহ-সভাপতি এনায়েত হোসেন হাওলাদার, গৈলা ইউনিয়ন শ্রমিক লীগ সাধারন সম্পাদক শামীম খান, যুবলীগ নেতা ফাইজুল সেরনিয়াবাত, সজল খলিফা, পলাশ খান, গৈলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বর মশিউর রহমান সরদারসহ মুক্তিযোদ্ধা, ও বভিন্ন মসজিদের ইমামগন, শিক্ষকমন্ডলী, আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়িসহ  সহস্রাধিক  মুসল্লীগন উপস্থিত ছিলেন।

পরে দেশ ও জাতির অগ্রগতি এবং কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ পরিচালনা করেন নগরবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব আল আমিন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com