শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
গাবতলী বাস টার্মিনালে সার্বিক পরিস্থিতি ভালো : পুলিশ

গাবতলী বাস টার্মিনালে সার্বিক পরিস্থিতি ভালো : পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ঈদ উপলক্ষে ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী। ঈদের সময় নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকে কিছুসংখ্যক দুষ্কৃতকারী। তবে এখন পর্যন্ত গাবতলী ও এর আশপাশ এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন দারুস সালাম থানার পেট্রোল অফিসার হারুনুর রশিদ।
আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

হারুনুর রশীদ বলেন, আমাদের কাছে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ আসেনি। বাসের কাউন্টার থেকে এমন কোনো অভিযোগ আসেনি বা কোন বাস এই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। সরকারের দ্বারা নির্ধারিত ভাড়ার সবাই নিচ্ছে।
আশা করি, এবারের ঈদে সবাইকে নিরাপত্তা দিতে আমরা সফল হবো বলেন তিনি।
এদিকে রাজধানীর গাবতলী বাস কাউন্টারে গিয়ে দেখা যায়, সকাল থেকেই যারা ঈদের অগ্রিম টিকিট কেটেছিল তারা ধীরে ধীরে এসে তাদের নির্ধারিত বাসে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। যদিও কোন বাসে সিট খালি না থাকায় অনেকেই টিকিট কিনতে এসে ফেরত যাচ্ছেন। অনেকে টিকিট না পেয়ে ভেঙে ভেঙে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
গাবতলী বাস টার্মিনাল এর হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, আমরা যাত্রীদের সর্বোচ্চ ভালো সার্ভিস দিতে প্রস্তুত। কোন ধরনের অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। আর এখন পর্যন্ত বাস সঠিক টাইমে ছেড়ে যাচ্ছে। তবে কাল বা পরশুর দিকে হয়তো ফেরিঘাটে ভিড় থাকার কারণে কিছুটা এদিক-সেদিক হতে পারে তবে এখনও নিশ্চিত করে তা বলা যাচ্ছে না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com