মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম :
মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান
দেশে আনা হচ্ছে ৪ জনকে, ভারত-সিঙ্গাপুরে ২ জন

দেশে আনা হচ্ছে ৪ জনকে, ভারত-সিঙ্গাপুরে ২ জন

কাঠমান্ডু: নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় আহত ১০ বাংলাদেশির মধ্যে মো. রেজওয়ানুল হককে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে।

এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য ইয়াকুব আলী ও ইমরানা কবির হাসিকে ভারতে নেয়া হবে। কাঠমান্ডুতে চিকিৎসা দেয়া হচ্ছে কবির হোসেন, শেখ রাশেদ রুবাইয়াত ও মো. শাহীন বেপারিকে।

দেশে ফিরিয়ে আনা হবে শাহরিন আহমেদ, আলমুন নাহার অ্যানি, কামরুন্নেসা স্বর্ণা ও মেহেদী হাসানকে।

বৃহস্পতিবার কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস সাংবাদিকদের এ তথ্য জানায়।

উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার (১২ মার্চ) দুপুর ২টা ১৮ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় ইউএস-বাংলার বোম্বার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ মডেলের এস২-এজিইউ বিমান।

বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়। এতে বিমানে থাকা ৭১ আরোহীর মধ্যে ৩৬ বাংলাদেশিসহ ৫২ জন নিহত হয়েছেন। এ ছাড়া ১০ বাংলাদেশিসহ ১৯ জন আহত হন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com