বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
যশোরে পুরুষ সেজে একাধিক প্রেমের নামে প্রতারণা, তরুণী গ্রেফতার

যশোরে পুরুষ সেজে একাধিক প্রেমের নামে প্রতারণা, তরুণী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: যশোরে পুরুষ সেজে প্রতারণার অভিযোগে ফারহানা আক্তার স্নেহা (২৫) নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ মে) সকালে শহরের দড়াটানা মোড় থেকে তাকে আটক করা হয়। তিনি শহরের লোন অফিস পাড়ার শাহাজান আলীর মেয়ে।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শেখ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পুরুষ সেজে প্রতারণা করে আসছে স্নেহা। সম্প্রতি চৌগাছা উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামের চা দোকানি হাবিবুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়। এরপর সে হাবিবুর রহমানের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের সূত্র ধরে ওই মেয়ের কাছ থেকে মোবাইল ও বিকাশের মাধ্যমে নগদ টাকা নিয়ে সটকে পড়ে। এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে অভিযান চালিয়ে সকালে স্নেহাকে শহরের দড়াটানা মোড় থেকে গ্রেফতার করে।

মনিরুজ্জামান আরও জানান, তার নামে দেশের বিভিন্ন থানায় মাদক ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com