সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

ই-কমার্স: আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের খুঁজে বের করার নির্দেশ

ই-কমার্স: আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের খুঁজে বের করার নির্দেশ

ই-কমার্স প্রতিষ্ঠানের আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে খুঁজে বের করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

একই সঙ্গে ই-কমার্স প্রতিষ্ঠান থেকে কি পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয়েছে তা নিরূপন করতে দুদককে নির্দেশ দিয়েছে আদালত।

পাশাপাশি ক্ষতিগ্রস্তদের টাকার পরিমাণ নির্ধারণ করতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত।

এছাড়া আর্থিক কেলেঙ্কারির দায়বদ্ধতা নির্ধারণে বিবাদীদের নিস্ক্রিয়তাকে কেন বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

ই-কমার্স নিয়ে একাধিক রিটের প্রেক্ষিতে এ আদেশ দেয় আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন হুমায়ন কবির পল্লব, শিশির মনির ও আনোয়ারুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন বিপুল বাগমার।

ই-কমার্স প্রতিষ্ঠান থেকে মানি লন্ডারিংয়ের অভিযোগের বিষয়ে কী কী পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে তিনটি বিষয় জানাতে নির্দেশনা চেয়ে আলাদা আলাদা রিট করা হয়েছিল।

ওই সব রিটের শুনানি নিয়ে গত বছরের ২৮ সেপ্টেম্বর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com