ঢাকা    শুক্রবার, ০৮ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

বিশ্ব দুগ্ধ দিবস ও জাতীয় দুগ্ধ সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন বিদ্যালয়ে দুগ্ধ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া থেকে রিফাত আন নাবিল:  বিশ্ব দুগ্ধ দিবস ও জাতীয় দুগ্ধ সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন বিদ্যালয়ে দুগ্ধ বিতরণ কর্মসূচী চলছে। কর্মসূচীর আলোকে জেলা প্রাণি সম্পাদক বিভাগের বাস্তবায়নে আজ সোমবার দুপুরে শহরের ব্রাহ্মণবাড়িয়া মূক ও বধির নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুগ্ধ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ডাক্তার এ.বি.এম সাইফুজ্জামান।
এ সময় তিনি বলেন, মানব জীবনে মায়ের দুধের পাশাপাশি দুগ্ধ খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি আদর্শ খাবার। বিভিন্ন বয়সের মানুষ এই দুধ পান করে থাকেন। জাতীয় দুগ্ধ সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত এই কার্যক্রম চলবে। কার্যক্রমের আওয়ায় জেলার ৯টি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১ হাজার শিক্ষার্থীর মাঝে দুগ্ধ ও টি শার্ট বিতরণ করা হবে।
অনুষ্ঠানের অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা ট্রেনিং অফিসার ডাক্তার কাজী নজরুল ইসলাম,  সদর উপজেলার প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার নূর মোহাম্মদ শাফী, ব্রাহ্মণবাড়িয়া মূক ও বধির নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম ভূইয়া প্রমূখ। জাতীয় দুগ্ধ সপ্তাহের আজ ৬ষ্ট দিনে ব্রাহ্মণবাড়িয়া মূক ও বধির নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীদের মাঝে দুগ্ধ ও টি শার্ট বিতরণ করা হয়।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ০৮ মে ২০২৬

বিশ্ব দুগ্ধ দিবস ও জাতীয় দুগ্ধ সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন বিদ্যালয়ে দুগ্ধ বিতরণ

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২২

featured Image
ব্রাহ্মণবাড়িয়া থেকে রিফাত আন নাবিল:  বিশ্ব দুগ্ধ দিবস ও জাতীয় দুগ্ধ সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন বিদ্যালয়ে দুগ্ধ বিতরণ কর্মসূচী চলছে। কর্মসূচীর আলোকে জেলা প্রাণি সম্পাদক বিভাগের বাস্তবায়নে আজ সোমবার দুপুরে শহরের ব্রাহ্মণবাড়িয়া মূক ও বধির নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুগ্ধ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ডাক্তার এ.বি.এম সাইফুজ্জামান।
এ সময় তিনি বলেন, মানব জীবনে মায়ের দুধের পাশাপাশি দুগ্ধ খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি আদর্শ খাবার। বিভিন্ন বয়সের মানুষ এই দুধ পান করে থাকেন। জাতীয় দুগ্ধ সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত এই কার্যক্রম চলবে। কার্যক্রমের আওয়ায় জেলার ৯টি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১ হাজার শিক্ষার্থীর মাঝে দুগ্ধ ও টি শার্ট বিতরণ করা হবে।
অনুষ্ঠানের অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা ট্রেনিং অফিসার ডাক্তার কাজী নজরুল ইসলাম,  সদর উপজেলার প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার নূর মোহাম্মদ শাফী, ব্রাহ্মণবাড়িয়া মূক ও বধির নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম ভূইয়া প্রমূখ। জাতীয় দুগ্ধ সপ্তাহের আজ ৬ষ্ট দিনে ব্রাহ্মণবাড়িয়া মূক ও বধির নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীদের মাঝে দুগ্ধ ও টি শার্ট বিতরণ করা হয়।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত