সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশি গানে অলকা ইয়াগনিক

বাংলাদেশি গানে অলকা ইয়াগনিক

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের গান অর্থাৎ বাংলাদেশি গীতিকারের গানে কণ্ঠ দিলেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক। গানটির শিরোনাম ‘বিরহের বরষা। ’ গানটি লিখেছেন ঢাকার গীতিকার সহিদুর রহমান। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন দেশীয় মিউজিক ইন্ডাস্ট্রির পরিচিত মুখ রাজন সাহা।

সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘বিরহের বরষা। ’গানটি পয়লা আষাঢ় অবমুক্ত করা হবে দেশীয় ইউটিউব চ্যানেলে।

সম্প্রতি গানের ভিডিও তৈরি হয়েছে। সিনেআর্টের ব্যানারে এটি পরিচালনা করেছেন সুবব্রত সরকার। এই গান প্রসঙ্গে সহিদুর রহমান বলেন, ‘বর্ষা আমার প্রিয় ঋতু। তাই সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই গান লিখেছি। কেমন হয়েছে তা শ্রোতারাই ভালো বলতে পারবেন। তবে আমার গানে আন্তর্জাতিক ভাবে সমাদৃত অলকা ইয়াগনিক কণ্ঠ দিয়েছেন, এটি আমাকে নতুন গান লেখায় প্রেরণা যোগাবে। আমি নিয়মিত গান লিখে যাব। ’

রাজন সাহা বলেন, দারুণ একটি কাজ হয়েছে। বলা যায় কথা সুর, সঙ্গীত ও কণ্ঠের দারুণ সমন্বয় ঘটেছে। গানটি মুক্তি পেলেই শ্রোতারা সহজ করে নেবেন।

জানালেন, পয়লা আষাঢ় স্টুডিও জয়ার ইউটিউব চ্যানেলসহ সব ডিজিটাল প্লাটফর্মে এক যোগে প্রকাশ হবে এই গান।

শহিদুর রহমান এর আগে ন্যান্সী, রাজীব, বাঁধন মোদক, মৌমিতা বড়ুয়া, ডলি আক্তার, সুহেল রানাসহ অনেকের জন্য গান লিখেছেন। বিদেশী শিল্পীদের তার লেখা গান গেয়েছেন ভারতের নচিকেতা, শুভমিতা ব্যানার্জি, রাঘব চ্যাটার্জি, জুবিন গার্গ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com