বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১১০৫

করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১১০৫

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ১৬০ জন। মৃতদের মধ্যে ৩ জন ঢাকা বিভাগের, ২ জন চট্টগ্রাম ও একজন ময়মনসিংহ বিভাগের। তাদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী।

দেশেকরোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৭৬ হাজার ৭৮৭ জন। এর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৯৯০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১১০৫ জন।

শনিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৮ হাজার ১৭৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ৩৫৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৩ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com