রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
আড়াইহাজারে মা-ছেলেকে গলাকেটে হত্যা

আড়াইহাজারে মা-ছেলেকে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আজ রবিবার (৩ জুলাই) ব্রাম্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দি গ্রামে এ ঘটনা ঘটে।

সকালে এলাকাবাসীর খবর পেয়ে দুই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় তাদের গলাকেটে হত্যা করে ঘাতকরা পালিয়েছে।

রাজিয়া সুলতানার বড় ভাই মফিজুল ইসলাম জানান, ১০ বছর আগে উজান গোবিন্দি পশ্চিম পাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আউয়ালের সঙ্গে তার বোনের বিয়ে হয়। পাঁচ বছর আগে হঠাৎ ভগ্নিপতি আউয়াল ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান।

টিনশেড বিল্ডিংয়ে ছেলে তালহাকে নিয়ে স্বামীর ভিটায় থেকে যান রাজিয়া। সংসার চালানো জন্য খরচ দিতেন মফিজুল ও তার বোন ফারহানা আক্তার তিথি। রোববার বোনের বাড়ি থেকে তিথির কাছে ফোন আসে রাজিয়ার বাড়িতে বড় ধরনের সমস্যা হয়েছে, দ্রুত যাওয়ার জন্য। গিয়ে দেখেন আলাদা আলাদা কক্ষে বোন ও ভাগনের নিথর দেহ খাটে পড়ে রয়েছে। কারও সঙ্গে বোন-ভাগনের বিরোধ ছিল কি-না, সেই বিষয়ে কোনো তথ্য তিনি জানাতে পারেননি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে তিনি পুলিশের টিম নিয়ে ঘটনাস্থলে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল থেকে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিল।

ওসি জানান, ঘরের কলাপসিবল গেট কিংবা জানালা-দরজা ভেঙে প্রবেশের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে, পূর্ব পরিচিত কেউ এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড, এখনই বলা যাচ্ছে না। তদন্ত চলছে, পরে বিস্তারিত বলা যাবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com