মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
সেকেন্ড হ্যান্ড ফোন চোরাই কি না বোঝার উপায়

সেকেন্ড হ্যান্ড ফোন চোরাই কি না বোঝার উপায়

প্রযুক্তি ডেস্ক:  নতুন ফোনের দাম অনেকটাই বেশি হওয়ার কারনে অনেকেই সেকেন্ড হ্যান্ড ফোন কেনেন। পুরোনো ফোনের দাম তুলনায় অনেকটাই কম। তবে এতে বিপদের আশঙ্কাও অনেক বেশি।

যদি সেটা হয় চোরাই ফোন তাহলে অনেক সমস্যায় পড়তে পারেন। এক্ষেত্রে পরিচিত ব্যক্তির কাছ থেকেই ব্যবহৃত ফোন কিনতে পারেন। যদি কোনো দোকান বা অপরিচিত ব্যক্তি থেকে পুরনো স্মার্টফোন কিনতে চান তাহলে আগেই চেক করে নিন সেটি চোরাই কি না।

আপনি না জেনে চোরাই ফোন ব্যবহার করে বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। কারণ যে ব্যক্তির ফোন চুরি করা হয়েছে তিনি নিশ্চয় থানায় অভিযোগ দায়ের করবেন। এরপর তদন্তের পর আপনি অভিযুক্ত হতে পারেন। এছাড়াও রয়েছে অনেক সমস্যা।

এদিকে পুলিশের ঝামেলা এড়াতে চোরাই কারবারিরা অনেক ক্ষেত্রে ফোনের IMEI নম্বর পালটে দেয়। ফলে পুলিশের ট্র্যাক করতে সমস্যা হয়। এজন্য একাধিক সফটওয়ারের সাহায্য নেয় চোরাই কারবারিরা। তাই কোনো পুরোনো ফোন কেনার আগে অবশ্যই দেখা দরকার আপনার ফোনটি চোরাই কি না।

এজন্য ফোন কেনার আগে সেটির আইএমইআই (IMEI) নম্বর যাচাই করে নিন। আইএমইআই নম্বরে যদি এমন কিছু তথ্য থাকে যা স্মার্টফোন মডেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাহলে বুঝতে হবে আপনি যে পুরোনো ফোন কিনছেন সেই ফোনটি চোরাই।

জেনে নিন কীভাবে ফোনের আইএমইআই (IMEI) নম্বর যাচাই করবেন-
> আইএমইআই নম্বর পরীক্ষা করতে WWW.imei.info-তে লগইন করুন।
> আপনি যে পুরোনো ফোনটি কিনতে চাইছেন সেই ফোনের আইএমইআই নম্বরটি সেখানে দিন এবং সার্চ করুন।
> সঙ্গে সঙ্গে ফোনের বিস্তারিত তথ্য বেরিয়ে এসেছে। এর মধ্যে থাকবে ফোনের মডেল, তৈরির দিন এবং ফোন সংক্রান্ত যাবতীয় তথ্য।

যদি কোনো কারণে সেখানে কোনো তথ্য না দেখা যায় অথবা যদি এমন কোনো তথ্য দেখা যায় যা আপনার ফোনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাহলে বুঝতে হবে ফোনটি চোরাই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com