মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
বিয়ের একদিন আগে কলেজ-ছাত্রীর আত্মহত্যা

বিয়ের একদিন আগে কলেজ-ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার বিয়ের নির্ধারিত দিন। বিয়ের একদিন আগে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক কলেজ ছাত্রী। তবে কি কারনে আত্মহত্যা করেছে ওই ছাত্রী তা জানা জায়নি।
আত্মহনন করা কলেজ ছাত্রী লিজা আক্তার (১৮) বরিশাল জেলার গৌরনদী উপজেলার বেঁজগাতি গ্রামের আব্দুল হক সরদারের মেয়ে এবং বার্থী কলেজের একাদশ শ্রেণীর ১ম বর্ষের ছাত্রী।
নিহতের পরিবারের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার এসআই মোঃ শাহজাহান জানান, বুধবার বিকেল তিনটার দিকে বসতঘরের আড়ার সাথে নিজের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় কলেজ ছাত্রী লিজা। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লিজাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে লিজার মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৪ জুন) নিহতের মরদেহ শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার ছিল তার বিয়ের নির্ধারিত দিন। তবে কি কারনে বিয়ের আগে কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com