মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
বগুড়ায় প্রাইভেটকার-পিকআপের সংঘর্ষে নিহত ৪

বগুড়ায় প্রাইভেটকার-পিকআপের সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছেন। আজ শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টায় কাহালু উপজেলার কালিয়ারপুকুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন টগর আলী (৩০), তানসেন (৬০) ও আব্দুর রহমান (৩৫)।

এ ছাড়া প্রাইভেট কারের চালকও মারা গেছেন। তার নাম জানা যায়নি।

জানা গেছে, বগুড়ার কাহালু উপজেলার দরগাহাটের কাছে কালিয়ারপুকুর এলাকায় বগুড়া অভিমুখী একটি প্রাইভেট কারের সঙ্গে নওগাঁ অভিমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় দুজন গুরুতর আহত হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান।

কাহালু থানার ওসি আম্বার হোসেন ও কাহালু ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর রুবেল রানা জানান, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাইভেট কারের তিনজন মারা যান। এ সময় দুজন গুরুতর আহত হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com