রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
চট্টগ্রামে দুই সন্তানের জননীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

চট্টগ্রামে দুই সন্তানের জননীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার বিকেলে র‍্যাবের চান্দগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। এর আগে, একই দিন ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. সাদ্দাম হোসেন ও মো. জাহেদ মোস্তফা।

র‌্যাব সংবাদ সম্মেলনে জানায়, ভুক্তভোগী গৃহবধূ সীতাকুণ্ডের একটি বাসায় ভাড়া থাকেন। গত ২৩ থেকে ২৪ দিন আগে তার স্বামী পুলিশের হাতে আটক হয়ে জেলহাজতে রয়েছেন। এ কারণে ঐ নারী দুই সন্তানকে নিয়ে তার বাবার বাড়ি মুরাদপুরে চলে যান।

গত ২৮ জুলাই ভুক্তভোগী নারীর ভাড়া বাসা থেকে প্রায় এক লাখ ৫০ হাজার টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায় দুষ্কৃতকারীরা। পরে এসব মালামাল আনার জন্য তিনি তার ভাগনে ও ফুফাতো ভাইয়ের ছেলেকে নিয়ে ঐ দিন রাতে বারবকুন্ড ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তায় পৌঁছালে তাদের মারধর করে দুষ্কৃতকারীরা। পরে ঐ ইউনিয়নের মকবুল রহমান জুট মিলের কাছে রেললাইনের একটি ঘরে আটক রেখে ভুক্তভোগীকে দলবদ্ধ ধর্ষণ করে দুষ্কৃতকারীরা।

র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা একজনকে আসামি করে মামলা দায়ের করেন।

তিনি আরো বলেন, শনিবার ভোরে অভিযান পরিচালনা করে প্রধান আসামি মো. সাদ্দাম হোসেন ও তিন নম্বর আসামি মো. জাহেদ মোস্তফাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাদ্দামের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের ছয়টি মামলা রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com