মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
বিএনপি নেতা এ্যানির লক্ষ্মীপুরের বাসায় হামলা, ভাই-ছেলেসহ আহত ৪

বিএনপি নেতা এ্যানির লক্ষ্মীপুরের বাসায় হামলা, ভাই-ছেলেসহ আহত ৪

লক্ষ্মীপুর থেকে জনি সাহা: কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের বাসায় হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসময় এ্যানির ভাই ও ছেলেসহ চারজন আহত হয়েছেন। হামলাকারীরা বাসার জানালার গ্লাস, চেয়ার, টেবিল, এয়ারকন্ডিশনার ভাঙচুর করেছেন।

 

আজ সোমবার (২২ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের পুরাতন গো হাটা এলাকায় এ্যানির বাড়িতে সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারীর নেতৃত্বে এ হামলা চালানোর অভিযোগ করেছে বিএনপি।

 

আহতরা হলেন- বিএনপি নেতা এ্যানির ভাই আরিফ চৌধুরী, ছেলে সাহরিয়ান চৌধুরী, বাসার কেয়ারটেকার শিবলু ও গৃহকর্মী মো. মানিক।

 

জানা গেছে, ঘটনার সময় এ্যানি চৌধুরীর ভাই ও ছেলেসহ আহতরা বাড়িতে উপস্থিত ছিলেন। এ্যানি খিলবাইছা এলাকায় সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আয়োজিত জনসমাবেশে ছিলেন। সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা কবির পাটওয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। প্রায় ৪০টি মোটরসাইকেলযোগে নেতাকর্মীদের নিয়ে এসে এ্যানি চৌধুরীর বাসায় ভাঙচুর করা হয়। এসময় এ্যানির ভাই ও ছেলেসহ চারজনকে পিটিয়ে আহত করা হয়। জানালার গ্লাস, দরজা, এয়ারকন্ডিশনার, টেবিল ও বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করেছেন হামলাকারীরা।

 

জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু বলেন, বাসা খালি পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ্যানি চৌধুরীর বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। বার বার তারা গুপ্ত হামলা চালাচ্ছে। বাসাবাড়িতে এখন আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। প্রশাসনের কাছে এর প্রতিকার চাই।

 

তবে অভিযোগ অস্বীকার করে সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী বলেন, কে বা কারা এ্যানির বাড়িতে হামলা চালিয়েছে তা আমি জানি না। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

 

লক্ষ্মীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে বিস্তারিত জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com