মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
লক্ষ্মীপুর শহরকে যানজট মুক্ত করতে শহর পরিদর্শন করলেন নবনিযুক্ত পুলিশ সুপার

লক্ষ্মীপুর শহরকে যানজট মুক্ত করতে শহর পরিদর্শন করলেন নবনিযুক্ত পুলিশ সুপার

লক্ষ্মীপুর থেকে জনি সাহা: লক্ষ্মীপুর শহরকে যানজট মুক্ত করতে শহর পরিদর্শন করলেন নবনিযুক্ত পুলিশ সুপার লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ যানজট নিরসনে লক্ষ্মীপুর শহর পরিদর্শন করেন। ২৫ আগস্ট (বৃহসপতিবার) দুপুর ১২টা থেকে প্রায় ২ ঘন্টা ব্যাপী শহরের গুরুত্বপূর্ণ সড়কে পরিদর্শন করেন। এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, মংনেথোয়াই মারমা,ডিআই-১ আজিজুর রহমান অনয়ান্য কর্মকর্তাগন। এবং ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। পরিদর্শনের সময় যানজটের দুর্ভোগ নিয়ন্ত্রণে সকল অফিসারদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে থাকেন। নবাগত পুলিশ সুপারের এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন,এই প্রথম পুলিশ সুপার প্রচন্ড রৌদ্রময় মুহূর্তে অধিকাংশ ডিপার্টমেন্টর কর্মকর্তাদের নিয়ে এভাবে বাজার পরিদর্শন করেন। তিনি ফুটপাতের বিভিন্ন সামগ্রী বিক্রেতা ও ব্যবসায়ীদের খোঁজ খবর নেন। পুলিশ প্রশাসনের এধরণের তদারকিতে জনগণকে আরো কাছাকাছি মিশতে পারে বলে মনে করেন। পুলিশ সুপারের এই পরিদর্শনে লক্ষ্মীপুর শহরের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বলেন, যোগদানের মাত্র ২দিনের মাথায় এসপি সাহেব এভাবে আমাদের কাছাকাছি চলে আসবে ভাবতে পারিনি।আমরা আশবাদী বর্তমান এসপি লক্ষ্মীপুরের জন্য ভালো কাজ করবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com