মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
উখিয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, ৪ জন নিহত

উখিয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, ৪ জন নিহত

নিজস্ব প্রতিবেদক:  কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার হিজলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করলেও হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি শাহপরী হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক সাইফুল আলম।

তিনি জানান, টেকনাফমুখী ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলে এবং বাকি তিন যাত্রী হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানিয়েছেন উদ্ধারকারিরা। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। সিএনজি যাত্রী আরো একজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহিউদ্দীন মহিন জানান, হাসপাতালে আনা চারজন মৃত ছিল। একজন আহতকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থাও ভালো নয়। নিহত ও আহতদের নাম কেউ দিতে পারেনি বলে লিপিবদ্ধ করা হয়নি।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো সুরতহাল করে মর্গে পাঠানোর উদ্যোগ চলছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com