মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ : নিহত ১

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ : নিহত ১

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত একজন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। নারায়ণগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক এস কে ফরহাদ কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে নগরীর বঙ্গবন্ধু সড়ক রণক্ষেত্রে পরিণত হয়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

নারায়ণগঞ্জে বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, ‘সংঘর্ষে শাওন (২০) নামে একজন নিহত হয়েছেন। ’ শাওন যুবদলকর্মী বলে জানান তিনি। তবে তিনি পুলিশের গুলিতে মারা গেছেন কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

নারায়ণগঞ্জ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাদের ১৫ থেকে ২০ জন সদস্য আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। তারা বলেছেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com