মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
এসএসসি পরিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৫

এসএসসি পরিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক: নাটোরে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মিথিলা, তার স্বামী মৃদুল (৩৬), সোহান (৩৫), রনি (৩৩) ও রকি (৩৫)।

নাটোর সদর থানার এসআই জামাল উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী আরডিএ মার্কেটের কর্মচারী আবির হোসেন তার প্রেমিকাকে বিয়ে করার জন্য হরিশপুরে বন্ধু মুইনের বাসায় যায়। সেখান থেকে রাতে মুইন তাকে হাফরাস্তা এলাকায় তার বান্ধবী মিথিলার বাসায় নিয়ে যায়।

সেখানে মিথিলা তার আরও কয়েকজন বন্ধুকে ডেকে এনে আবিরকে আটকে রেখে ওই ছাত্রীকে ধর্ষণ করায় এবং সেই ভিডিও ধারণ করে।

এরপর ওই ভিডিওর বিনিময়ে এক লাখ টাকা দাবি করে রাত ১টার দিকে ওই ছাত্রী ও তার প্রেমিককে ছেড়ে দেয়। রাতেই তারা থানায় গিয়ে অভিযোগ করলে তাৎক্ষণিক অভিযান শুরু করে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com