রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
অন্যকে ফাঁসাতে দুই বছরের সন্তানকে হত্যা করে মা ও বাবা!

অন্যকে ফাঁসাতে দুই বছরের সন্তানকে হত্যা করে মা ও বাবা!

ময়মনসিংহের হালুয়াঘাটে কুয়া থেকে আয়েশা খাতুন (২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা, বাবা ও মামাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার জুগলী ইউনিয়নের গিলাবই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা খাতুন ওই গ্রামের বাদশা মিয়ার মেয়ে।

থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে আম্বিয়ার সঙ্গে তার বড় ভাই তোফাজ্জল হোসেন ও তার আত্মীয়দের জমির ওয়ারিশ নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় তাদের ফাঁসাতে হত্যার পরিকল্পনা করেন নিহতের মা ও বাবা। পরিকল্পনা অনুযায়ী সোমবার রাতের কোনো এক সময় আম্বিয়া পূর্বপরিকল্পনা অনুযায়ী তার দুই বছরের শিশুকন্যাকে বালিশচাপা দিয়ে হত্যা করেন। পরে রাতের অন্ধকারে পার্শ্ববর্তী হালিমা খাতুনের বিশুদ্ধ পানির কুয়ায় লাশ ফেলে আসেন। এ ঘটনায় তার স্বামী তাকে সহযোগিতা করেন। হত্যার পর দায় তোফাজ্জলের ওপর দিতে বিভিন্ন কথা ছড়ান তারা।

 

মামলার বাদী জুবেদা খাতুন বলেন, ‘এরা অমানুষ। জমির ওয়ারিশের জন্য নিজের মেয়েকে কেউ এভাবে হত্যা করতে পারে? আমি এদের ফাঁসি চাই। আর যেন কোনো বাবা-মা নিজের সন্তানকে এভাবে হত্যা করতে না পারে। ’

ওসি মো. শাহিনুজ্জামান খান বলেন, ‘আমাদের প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। গভীর রাতে দুই বছরের শিশু হেঁটে হেঁটে কুয়াতে পড়তে পারে না। আর শিশুটি যেহেতু মা-বাবার সঙ্গে ছিল। তাই আমরা শিশুটির মা-বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদে আম্বিয়া তার ভাই তোফাজ্জল ও তার আত্মীয়দের ফাঁসাতেই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে। এ ঘটনায় তার স্বামী তাকে সহযোগিতা করেছে। ’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com