মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি : সেই স্মৃতির হাইকোর্টে জামিন

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি : সেই স্মৃতির হাইকোর্টে জামিন

আদালত প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তির মামলায় রাজবাড়ী জেলা মহিলা দলের সদস্য সোনিয়া আক্তার স্মৃতিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৩১ অক্টোবর) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী কায়সার কামাল।

কতদিনের জামিন জানতে চাইলে আইনজীবী কায়সার কামাল বলেন, “অন্তবর্তী জামিন সাধারণত ছয় মাসের হয়ে থাকে। মৌখিক আদেশে আদালত কতদিনের জামিন উল্লেখ করেননি। লিখিত আদেশে জানা যাবে। ”

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে রাজবাড়ী সদর থানায় এ মামলা করেছিলেন জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব এবং মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আরিফিন চৌধুরী। ঘটনার তারিখ ৩১ আগস্ট।

ওই মামলায় গত ৫ অক্টোবর রাতে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা, বেড়াডাঙ্গা ৩ নম্বর সড়কের ভাড়া বাসা থেকে সোনিয়াকে গ্রেপ্তার করা হয়। সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও জেলা মহিলা দলের সদস্য। তিনি রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার প্রবাসী মো. খোকনের স্ত্রী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com