মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
ভুয়া ডাক্তারের সাজা মৃত্যুদণ্ড হবে কিনা সিদ্ধান্ত হাইকোর্টের

ভুয়া ডাক্তারের সাজা মৃত্যুদণ্ড হবে কিনা সিদ্ধান্ত হাইকোর্টের

আদালত প্রতিবেদক: মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার লক্ষ্যে ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০’এর ধারা ২৮ (৩) ও ২৯ (২) সংশোধন করে ভুয়া ডাক্তারের যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের সাজাসহ যথাযথ জরিমানার বিধান চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আজ আদেশ দেবেন আদালত। এর আগে গতকাল এ বিষয়ে হাইকোর্টের একটি বেঞ্চে শুনানি করা হয়।

 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশ দেবেন। বিষয়টি জানিয়েছেন রিটকারী আইনজীবী জে আর খান রবিন।

 

 

 

 

 

এর আগে গতকাল সোমবার ওই রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী জে আর খান রবিন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

 

জে আর খান রবিন বলেন, রিট আবেদনে মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার লক্ষ্যে ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০’ এর ধারা ২৮ (৩) ও ২৯ (২) সংশোধন করে ভুয়া ডাক্তারের সাজা ৩ বছর ও জরিমানা এক লাখ টাকা থেকে বাড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডসহ জরিমানা বাড়াতে বিবাদীদের ব্যর্থতাকে কেন বে-আইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে সাজা বাড়ানোর জন্য কেন সুপারিশ করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

 

আইন মন্ত্রণালয়ের দুই সচিব, স্বাস্থ্য সচিব, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি ও রেজিস্ট্রার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

 

আইনজীবী রবিন বলেন, বর্তমান আইনে যে সাজার বিধান রয়েছে, একজন ভুয়া ডাক্তারের চিকিৎসার কারণে মানুষের স্বাস্থ্য ও জীবন ঝুঁকিপূর্ণ বিবেচনায় তা অত্যন্ত নগণ্য। এ কারণে দেশে ভুয়া ডাক্তারদের সংখ্যা দিন দিন বাড়ছে। দেশের মানুষের স্বাস্থ্যসেবাও দিনে দিনে হুমকির মুখে পড়ছে। এসব বিষয়ের সমাধান চেয়ে রিট করেছি।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com